সিলেট
তীব্র গরমে অতিষ্ট সিলেটবাসী


সিলেটমিডিয়াডেস্ক :: রোদ বা বৃষ্টি অতিমাত্রায় হলে জনজীবনে দুর্ভোগ নেমে আসেই। গত সপ্তাহে দুদিন টানা বৃষ্টির জন্য সিলেট নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। আর এই সপ্তাহে পোহাতে হচ্ছে তীব্র গরমের জন্য।
জুলাই মাসের প্রথম দিন আজ সোমবার। সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছেন নগরবাসী। জরুরি কাজ ছাড়া কেউই ঘর থেকে বের হন নি। শহরে কর্মজীবী মানুষের সংখ্যাও ছিল তুলনামূলক কম।
গুগলের আবহাওয়া রিপোর্ট বলছে আজ সিলেটের তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি। তবে রাতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।




