সিলেট

গোলাপগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে ২৫ পিস  ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম গোলাম হাম্মাতুল্লাহ হাসান (৩৪)। সে পৌর এলাকার রণকেলী উত্তর মৃত আলী মিয়ার পুত্র

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় হাসানকে তার বাড়ীর সামন থেকে আটক করে সিলেট মাদক বিরোধী সেলের সদস্যরা।  এসময় তার দেহ তল্লাসী করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং- ৮, তাং-০৯,০৭,১৯)।

এব্যাপারে সিলেট জেলা মাদক বিরোধী সেল’র ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের প্রতিবেদককে জানান, আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ২টি ও বিজ্ঞ আদালতে ১টি মামলা রয়েছে।

Related Articles

Back to top button