জগন্নাথপুরের সৈয়দপুরে আ.লীগের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক:
জগন্নাথপুরে ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় আহমদ কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবের কোরেশীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জননেতা হরমুজ আলী,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হারুনর রশীদ হারুন, আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, জয়দীপ সুত্রধর বরেন্দ্র, প্রচার সম্পাদক জব্বার মিয়া তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক জালাল উদ্দিন কুদ্দুস, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব,
পৌর শাখার সভাপতি ছালিক আহমদ পীর
সভাপতি, আওয়ামীলীগ নেতা শাহীন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক সাজনুর, সৈয়দ আহমদ হোসেন তানিন, সৈয়দ ময়েজ আহমদ। এ ছাড়া
স্থানীয় আওয়ামীলীগের প্রবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




