লিড নিউজ

অনলাইন নিউজ পোর্টাল সিলেট টেলিগ্রাফ এর আনুষ্টানিক উদ্ধোধন

নিউজ ডেস্ক: সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেট টেলিগ্রাফ এর আনুষ্টানিক উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টেলিগ্রাফ।

টেলিগ্রাফের সম্পাদক রথিন্দ্র দাস ভক্ত ও রকি দেব এর যৌথ সঞ্চালনায় এবং বাবু জগদীশ দাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সম্পাদক আশীষ দে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমেদ কামরান, এসময় কামরান বলেন সিলেট টেলিগ্রাফের মহতি উদ্যোগ কে আমি স্বাগত জানাই, এবং টেলিগ্রাফ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আমি প্রত্যাশা করি ।

উক্ত অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক সাবেক কাউন্সিলর, তপন মিত্র সিলেট মহানগর আওয়ামিলীগ নেতা, মিজানুর রহমান (জিতু) চেয়ারম্যান শিমুলবাগ ইউপি, রেবেকা বেগম রেনু কাউন্সিলর ৭ ৮ ও ৯ নং ওয়ার্ড সিলেট সিটি, মাসুম আহমেদ বিশিষ্ট সমাজসেবক, আজাদ হুসেন আওয়ামিলীগ নেতা, দিব্যজ্যুতি মজুমদার ভাইস পেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক, বিএনপি নেতা সিরাজ খান, রিপন চৌধুরি সভাপতি লোকনাথ মন্দির সিলেট, সার্জেন্ট আবুল হুসেন, সঞ্জয় দেব, নিখিল দেব, বীরেন্দ্র দত্ত, জ্যোতিষ চক্রবর্তী, মাজহারুল ইসলাম রুকন, সঞ্জয় চৌধুরি, অমর চক্রবর্তী, জয় দেব, সেচ্ছাসেবকলীগ নেতা সুব্রত সামন্ত, কবির আলম, খালেদ মেহদী, রুহিন আহমদ, কিশুর কান্তি দে, বিদ্যা ভুষন চন্দ, সুমন চক্রবর্তী, সাংবাদিক যীশু আচার্য্য, সাংবাদিক রিয়াজুল ইসলাম, রিপন আচার্য্য, রুপম পাল, বিপুল সরকার, স্বাধিন দাস, পবিত্র দাস,পাবন বনিক, নয়ন চন্দ, সজীব দাস, অলক তালুকদার, সাগর চন্দ, নারায়ন সরকার, শীবুল সরকার, লব সরকার, এনাম আহমেদ, নিরঞ্জন সরকার, সানি মজুমদার, পার্থ সেন বাবু, প্রীথম দেব, সৌরভ তালুকদার, ইমন সরকার,ধ্রুভ দস্তিদার, ইমন চৌধুরি, নয়ন দাস, ওমর চন্দ্র দাস, অপু কর প্রমুখ।

Related Articles

Back to top button