সিলেট
আ ফ ম কামালের মৃত্যুতে সাবেক মেয়র কামরানের শোক প্রকাশ


সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
শনিবার (১৩ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, আ ফ ম কামাল একাধারে রাজনীতিবিদ ও খাঁটি সমাজসেবক ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবককে হারিয়েছে।
উল্লেখ্য যে, ১৯৮৮ সালে টানা দুইবারের নির্বাচিত আ ফ ম কামালকে পরাজিত করে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন কামরান।




