ভাই দাম কত ?


আব্দুর রহমান শাহীনঃ বছর ঘুরে এলো কোরবানির ঈদ (ঈদ-উল-আজহা)। ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কোরবানির পশু (গরু-ছাগল) ব্যবসায়ীদের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। গেল কোরবানির ঈদের ন্যায় এবারে ক্রয়-বিক্রয় হচ্ছে না, দামও তেমন বাড়ছে না, ক্রেতাদের ক্রয়ের চাহিদাও কম বলে জানিয়েছেন গুরু-ছাগল হাটের ব্যবসায়ীরা। গরু-ছাগল নিয়ে হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটছে ব্যবসায়ীদের। আর এ হতাশা ও দুশ্চিন্তার একমাত্র কারণ হিসেবে দফায় দফায় বন্যাকেই একক ভাবে দায়ি বলে তাদের ধারণা। প্রতি বৃহস্পতিবারই জুড়ীতে সাপ্তাহিক গুরু, মহিস ও ছাগলের হাট বসে। প্রতি কোরবানি আগের দু’তিন সাপ্তাহের বাজার তো একেবার জমজমাট ভাবেই জমে উঠে। কিন্তু গেল বৃহস্পতিবার তেমন ক্রয়-বিক্রয় হয়নি এমনটাই জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। বড়ধামাই গ্রামের গরু ব্যবসায়ী শাহিন মিয়া, গেল বৃহস্পতিবার ১২ টি গুরু বাজারে নিয়ে ছিলেন, তন্মধ্যে মাত্র ২টি বিক্রি করেছেন। তিনি বলেন, অনেকেই জিঞ্জাসা করেন, ভাই দাম কত ? কিন্তু তারা দাম শুনে, এমন দাম বলেন, যে দামে আমরা ক্রয় করতে পারিনি। তিনি মনে করেন, আগামী বাজার গুলোতে ক্রেতাদের চাহিদা বাড়বে এবং ব্যাপক হারে কোরবানির পশু ক্রয়-বিক্রয় হবে।




