জাতীয়লিড নিউজ

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

নিউজ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি সরকারের সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি আমার দল আওয়ামী লীগ থেকে সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছি। আমি আমার সমস্ত মেধা দিয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ করবো।’

Related Articles

Back to top button