রাজনীতিলিড নিউজসিলেট

সিলেট সফরে মঞ্জু: জামায়াতের কঠোর নজরদারি

স্টাফ রিপোর্টারঃ সিলেট সফরে এসে ব্যস্ততম দিন পার করলেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষে হঠিত সমন্বয় কমিটির সমন্বয়ক সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জু।

জানাযায় বৃহষ্পতিবার একটি ফ্লাইটে সাবেক জামায়াত নেতা মঞ্জু সিলেটে আসেন । সিলেটে এসেই তিনি তার পূর্ব নির্ধারিত কর্মসূচীতে অংশ গ্রহন করেন । দিনভর তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দেে সাথে মতবিনিময়, পেশাজীবিদের সাথে মতবিনিময় ও বিকালে তিনি নগরীর একটি অভিজাত হোটেলে সুধী জনদের সম্মানে ইফতার ও মতবিনিময় পোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন । ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর ফাঁকে মজিবুর রহমান মঞ্জু সিলেটের কয়েকজন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলেন ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মজিবুর রহমান মঞ্জুর এই সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক গোপনীয়তা ও জামায়াতের অভ্যন্তরে অস্থিরতা দেখা দেয়। মজিবুর রহমান মঞ্জু যাতে সিলেটে কোনো প্রোগ্রাম করতে না পারেন এবং সেখানে যেন কোনো উপস্থিতি না হয় সেদিকে কঠোর নজরদারি করে জামায়াত । এমনকি মতবিনিময় ও ইফতার থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয় বলে জানা যায় ।

ইফতার মাহফিলে মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, জন আকাঙ্খার বাংলাদেশ কোন রাজনৈতিক দলের নাম নয় । একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির নামই হলো জন আকাঙ্খার বাংলাদেশ । তিনি বলেন, আমারা ধর্ম ভিত্তিক নয় আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই । আমরা এই প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাতে চাই । সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন এর মাধ্যমে নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই উদ্যোগ ।

মঞ্জু বলেন, জন আকাঙ্ক্ষা শীঘ্রই একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে কার্যকর ঘোষনা আসবে সে লক্ষেই বিভিন্ন কমিটির কাজ চলছে। এবং সেখানে দেশের সকল পর্যায়ের যোগ্য নেতৃত্ব দিবেন।

মঞ্জু বলেন, সিলেট অপার সম্ভাবনাময় এলাকা। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আর প্রবাসীদের পাঠানো রেমিনিসেন্স এর কারনে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। দেশের উন্নয়নে সিলেটবাসীর অবদান অনস্বীকার্য ।
তিনি বলেন, দেশের মানুষের কোন অধীকার নেই। জনগণ তাঁর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেনা। এই অবস্থান থেকে উত্তরন প্রয়োজন ।

Related Articles

Back to top button