

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট নগরীর শাহপরাণ থানাধীন শাহপরান গেইট এলাকায় আব্দুল জব্বার জামাল (২০) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার ইফতারের ঠিক আগে কটুক্তির জের ধরে ছুরিকাঘাতে তাকে খুন করা হয়।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ ও কয়েকজনে অজ্ঞাত উল্লেখ করে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করেছেন নিহত যুবকের পিতা শাহপরাণের বিআইডিসি বহর কলোনির নজরুল ইসলাম তারা মিয়া। বৃহস্পতিবার রাতে তিনি এ মামলা দায়ের করেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিহত যুবকের পিতা বাদি হয়ে হত্যামামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।




