বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র ইফতার মাহফিল অনুষ্ঠিত


কে.এম. সুহেল আহমদ,কাতারথেকেঃমধ্যপ্রাচ্যের একমাত্র ধনী দেশ কাতারে বাংলাদেশি সাংবাদিকদের মূলধারার একমাত্র সু সংগঠিত সাংবাদিক সংগঠন ‘ বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র ‘ ইফতার মাহফিল যেন মিলনমেলার এক অপূর্ব সমাহার।’
ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা’- শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে এ সংগঠনটি।
রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার দাওয়াত রেস্তোরাঁয়( মিষ্টিমেলা রেষ্টুরেন্ট) অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি এনটিভি’র কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হক।
সদস্য সিলেট মিডিয়া প্রতানিধি কে.এম. সুহেল আহমদের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে
প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূতের প্রতিনিধি, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব এ.কে.এম. মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কাতার বিশ্বাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইশরাত হোসেন, এরাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী, কমিউনিটি নেতা মো: আবু সায়েদ ও হাজী বাসার বাশার সরকার।
সেমিনারের বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ইউসুফ নূর। প্রবন্ধের উপর আলোচনা করেন কাতর বিশ্ববিদ্যালয়ের গবেষক নাইমুল হক, বাংলাদেশ স্কুল ও কলেজের প্রভাষক আবদুল ওয়াকিল।
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক প্রবন্ধ উপস্থাপক, আলোচক ও অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম আবুল,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ খালিদ,সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, প্রচার সম্পাদক হারুনুর রশিদ মৃধা , সদস্য সি এম হাসান, মোশারফ হোসেন জনি, ইমরান হাসান,শেখ ফারুক, শফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামীম, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক বাবুল গাজী, ফটিকছড়ি সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মনসুর, ভোলা সমিতি সাংগঠনিক সম্পাদক বাবু খানসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
ইসলামে সাংবাদিকতা একটি আমানত। যেকোনো তথ্য ও সংবাদকে বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরা। নিজস্ব চিন্তা কিংবা দল-মতের রংচং মাখিয়ে সংবাদকে আংশিক বা পুরোপুরি পরিবর্তন করে উপস্থাপন করা কিছুতেই ইসলাম সমর্থিত নয়। এ ক্ষেত্রে করণীয় হলো, কোনোরূপ সংযোজন-বিয়োজন ছাড়াই সংবাদ পরিবেশন করা এবং সংবাদের অঙ্গসজ্জায় কেবল নিরেট সত্যকেই তুলে ধরা। কাজেই সব ধর্ম-বর্ণ-জাতি-গোত্র-শ্রেণি-পেশার মানুষকে নিয়েই সংবাদ পরিবেশন করতে হবে। এ ক্ষেত্রে বিশেষ কোনো সম্প্রদায়কে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই ।
কোনো শক্তির কাছে মাথা নত না করে ভয়শূন্য চিত্তে সংবাদ পরিবেশন করাই ইসলামের মূল দাবি বলে জানান বক্তারা।
অনুষ্ঠানটি স্পন্সর করিছেন সালেহ আহমদ খোকন, নাজমুল হোসেন জাবেদ ও নজরুল ইসলাম ভূঁইয়া।




