টি এন খানম কলেজের উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি: নেপথ্যে কারা?


ওয়াদুদ তানভীর: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ টি এন খানম একাডেমী ডিগ্রী কলেজ এর ভবন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। কলেজের প্রশাসনিক ভবন নির্মাণের জন্য সরকারি ৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। বরাদ্দ পাওয়ার পরেও কাজ শুরু করতে গড়িমসি করে কলেজ প্রশাসন। অনুসন্ধানে উঠে এসেছে ছয় কোটি টাকার বাজেট হলেও বাস্তবে কাজ হয়েছে মাত্র তিন কোটি টাকার। প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণে সরকারের নির্ধারণ স্ট্যান্ডার্ড মানা হচ্ছে না। অতি সস্তা মূল্যের সিমেন্ট ও নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চালালেও এসবের মূল্য ধরা হয়েছে অতি মাত্রায়। নির্মাতা প্রতিষ্ঠান আর এইচ কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির পরিচালক আব্দুল কুদ্দুসকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জনাব আফসার হোসেনের কাছে জানতে চা্লে তিনি বলেন, ‘কলেজের ভবন নির্মানে অনিয়মের কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি।’ কেউ যাতে দূর্ণীতি করে নিজের পকেট ভর্তি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে বলেও আশ্বস্থ করেন তিনি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি গুলশানারা মিলি এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজী হননি।




