লিড নিউজ

মক্কায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ পবিত্র মক্কায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামীগ । মক্কায় হোটেল সিদরাতে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সংগঠনের সভাপতি ও মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গফরগাও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নবীন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে সফরত গফরগাও উপজেলার জসড়া ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল , এতে বিশেষ অতিথি ছিলেন গফরগাও পোরসভা যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আপেল । এতে বক্তব্য দেন মক্কা কৃষক লীগের সভাপতি  নরুল ইসলাম কুতুবী , মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা ,মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি  হারুন খান , মক্কা আওয়ামী পরিষদের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম ,মক্কা নবীন লীগের সভাপতি হোসেন খান ,মক্কা কর্মজীবীলীগের সভাপতি  সোবাক আহমেদ, মোঃ আলাল , সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ নেতা ও আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসম্পাদক সাংবাদিক সেলিম আহমেদ ,  মক্কা নবীন লীগের সাধারণ সম্পাদক সাইদ খোকন সহ আরো অনেকেই এতে অনুষ্ঠান পরিচালনা করেন মক্কা যুবলীগের যুগ্নসম্পাদক  আবু তৈয়ব । অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্তার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।

Related Articles

Back to top button