লিড নিউজসিলেট

সিলেট মহানগর বিএনপির সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে নাসিম হোসাইনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুরনো একটি মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া। তবে এই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন নাসিম।

এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেন, নাসিম হোসাইন দাবি করেছেন তিনি জামিনে আছেন। তবে আমরা এসংক্রান্ত কোনো কাগজ পাইনি। তিনি জামিনের কাগজ দেখাতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো।

Related Articles

Back to top button