লিড নিউজ

ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের পূণ্যখলা এলাকায়  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় দূর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল আহমদ(২৫) এক জন্ ছাটাই শ্রমিক। সে ফরিদপুর জেলার আলমডাঙ্গার নানু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাগামী একটি যাত্রীবাহী বাস ফেঞ্চুগঞ্জের পূণ্যখলা এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে বাসটি পড়ে যায়।

এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এ্মএজি ওসমানী মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠান।

মোঘলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

Related Articles

Back to top button