পেন ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধের বই বিতরণ


নিউজ ডেস্ক : মুক্ত অধ্যয়ন, গবেষণা ও লেখালেখি বিষয়ক সংগঠন পেন ক্লাবের উদ্যোগে নগরীর সৈয়দ হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শিশু শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পেন ক্লাবের সমন্বয়ক আসিফ আযহারের সভাপতিত্বে এবং পেন ক্লাব সদস্য মাহফুজুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. সানাওর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক শ্রী জিতেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. মুহিবুর রহমান, মো. নজরুল বখত, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা দে, সাবেক শিক্ষক এ. কে. এম. সামসুন নূর এবং প্রগতিশীল পাঠকসংঘ শৈলী’র ভারপ্রাপ্ত সভাপতি এম. ছাব্বির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁর সভাপতি মিছবা উল হক চৌধুরী। বক্তব্য শেষে পেন ক্লাবের সদস্যদের সহযোগিতায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের বই তোলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেন ক্লাবের সদস্য সুজিত সেন, মিল্লাদুর রহমান মাসুম, সৈয়দ মাহী আহমদ, তানভীর পারভেজ, জাহাঙ্গীর আলম, ইমরান রাহী, মো. কামরান খান, এস. এম. তানভীর আহমদ, ফাহিম ফয়সল, মাসুম আহমদ প্রমুখ।




