লিড নিউজসিলেট

সিলেটে নতুন বই পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’। কবির ভাষা যেনো বাস্তবে রুপ নিয়েছে! নতুন ক্লাসের নতুন বই, নতুন নতুন গন্ধ। নতুন বছরের প্রথম দিন সারা দেশের স্কুলশিশুরা মেতেছে নতুন বইয়ের উৎসবে।

সারা দেশের ন্যায় সিলেটেও বই উৎসবের আমেজে মেতে উঠেছে স্কুলশিশুরা। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে আন্দন্দের জোয়ারে ভাসছে কোমলমতি শিশুরা।

শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো সদ্য ছাপানো ঝকঝকে পাঠ্যবই। প্রবল আগ্রহে তারা দেখতে লাগল প্রত্যেক বই, উল্টাতে শুরু করল পাতা। প্রাণখোলা হাসিতে বই নিয়ে খুনসুটিতে মেতে উঠল সহপাঠীদের সঙ্গে। এ দৃশ্যটি নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের। একই দৃশ্য সিলেটের সবক’টি বিদ্যালয়েই।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এ বছর সিলেট সিটি কর্পোরেশন ও ১৩টি উপজেলায় ৫ লাখেরও অধিক শিক্ষার্থীরা পাচ্ছে ২৫ লাখের বেশি নতুন বই। সকাল দশটা থেকে নগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।

নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ক্ষুদে শিক্ষার্থী অর্পিতা চৌধুরীকে তাঁর মা সাথে নিয়ে আসছেন নতুন বই নিতে। সে খুব উচ্ছ্বাসিত নতুন বই হাতে পেয়ে। নতুন বইয়ের আনন্দ যেনো সে ভাষায় প্রকাশ করতে পারছে না। নতুন বই বুকে জড়িয়ে ধরে সে যেনো স্বপ্ন বুনছে আগামী দিনের বাংলাদেশ গড়ার।

এবার সিলেট জেলায় বইয়ের চাহিদা ছিল বাংলা ভার্সনে ২৫ লক্ষ ৩৩ হাজার ৩ শত ৩৪টি। ইংরেজি ভার্সনে ২৮ হাজার ৮ শত ৬০ সংখ্যক। চাহিদার বিপরীতে প্রাপ্তিও শতভাগ।

ড. শিরিন আক্তার এসেছেন ছেলে অর্গকে নিয়ে নতুন বই নিতে। তিনি জানান, বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আমার সন্তানের খুশি দেখে আমার নিজেরও ভালো লাগছে। সরকারের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। বছরের প্রথম দিনেই বাচ্চারা হাতে বই পেয়ে যাচ্ছে, যা শিশুদের পড়াশুনার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

জানা যায়, সিলেটে এবার বই বিতরন হচ্ছে বাংলা ভার্সনে জেলায় ১৪ শত ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২ হাজার ৬ শত ৬০টি বিদ্যালয়ের ৫ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী মধ্যে এবং ইংরেজি ভার্সনের বই বিতরণ হচ্ছে জেলার ৩২টি বিদ্যালয়ের মোট ৬ হাজার ২ শত ৬৭ শিক্ষার্থীর মধ্যে।

Related Articles

Back to top button