সিলেট বিভাগ

সিলেটে প্রস্তুত ১৫৩ করোনা ভ্যাক্সিনেশন সেন্টার

নিউজ ডেস্ক:

সিলেটে করোনা টিকা দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ১৫৩ ভ্যাক্সিনেশন সেন্টার। ইতোমধ্যে ২ লাখ ২৮ হাজার করোনার ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছেছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯টি কাটুনে করে প্রতীক্ষিত ভ্যাকসিন সিলেটে এসে পৌছায়।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেট জেলা ও সিলেট মহানগরীতে মোট ১৫৩টি ভ্যাক্সিনেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১২৮টি এবং মহানগরীতে রয়েছে ২৫টি ভ্যাক্সিনেশন সেন্টার।

এর আগে সকালে প্রাথমিক পর্যায়ে সিলেট নগরীতে ১৩টি জায়গায় করোনা ভ্যাক্সিনেশন সেন্টার পুর্ণাঙ্গ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ উদ্দিন।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ টি বুথ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮টি বুথ, বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে একটা বুথ থাকবে।

সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট দিন-তারিখ ঠিক না হলেও আগামী ৭ ফেব্রুয়ারি এসব টিকা প্রয়োগ করা হবে ধারণা করা হচ্ছে। এছাড়া ভ্যাকসিন প্রয়োগে চলছে প্রশিক্ষণ। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীরা টিকাদানের প্রশিক্ষণ নিচ্ছেন। এরপর আগামী তিন ও চার তারিখ তাদেরকে আরও ৪ জন বিশেষ প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন।

তাছাড়া তারিখ নির্দিষ্ট না হলেও আগামী মাসে ভ্যাকসিনের পরবর্তী চালান সিলেটে আসবে বলেও জানান সিলেটের সিভিল সার্জন।

Related Articles

Back to top button