সোশ্যাল মিডিয়া

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক মুজাহিদ সর্দার

দিরাই প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক “যায়যায়দিন” পত্রিকায় দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার। পত্রিকার সম্পাদক স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে জাতীয় ইংরেজি দৈনিক ট্রাইব্যুনাল, দৈনিক সবুজ সিলেট এর দিরাই উপজেলা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জের ডাক এর দিরাই অফিস প্রধান ও কালনী ভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দার বলেন সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে কাজ করে আসছে পত্রিকাটি। তিনি যায়যায়দিন পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে দিরাই উপজেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্যের জন্য ০১৭১১১৪৪৮৫৩ নাম্বারের যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Related Articles

Back to top button