সিলেট বিভাগ

কুলাউড়ায় ব্যবসায়ী ও যুবদল নেতা নিখোঁজ

কুলাউড়া প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৩ দিন থেকে যুবদল নেতার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কুলাউড়া যুবদল। জাতীয় নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে মেসার্স রোকেয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় যুবদল নেতা  মোহাম্মদ কাইয়ুম আহমেদ চৌধুরী নিখোঁজ হোন ।

নিখোঁজ কাইয়ুম উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী ছেলে। ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা মৌলভীবাজার থেকে কুলাউড়া ফিরার উদ্দেশ্যে রওয়ানা দেন,  কিন্তু  তার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে দাবী করেছেন পরিবার এবং স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।

কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স এক বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই টার্গেট করে বিএনপি নেতাদের তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে পরিবার সূত্রে জানা যায়,  ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই কাইয়ুমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। গত ৩ দিন থেকে সবজায়গা খুঁজা খুঁজি করছেন৷  তিনি কোথায় বা কিভাবে আছেন কিছুই বলতে পারছেনা পরিবার।  পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন। 

উল্লেখ্য, কাইয়ুম চৌধুরী একজন সুনামধন্য ব্যবসায়ী ও সাবেক যুবদল কর্মী। বিগত সময়ে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের স্বীকার হোন তিনি।

Related Articles

Back to top button