লিড নিউজসিলেট বিভাগ

পুকুরের পানিতে ডুবে দুই সহপাঠীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সদর ইউনিয়নের একই বাড়ির পুকুরে ডুবে দুই সহপাঠীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমভাড়া গ্রামের দুর্ঘটনা দুটি ঘটে।

শিশু দুটির নাম ভাড়াউড়া গ্রামের মধু মিয়ার মেয়ে রেশমী বেগম (৬) ও ফারুক মিয়ার মেয়ে মারিয়া (৫)। নিহত দুই শিশুর পিতা পেশায় রিক্সা চালক।

ভাড়াউড়া গ্রামের. শাহিন আহমেদ জানান বাড়ীর পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। সন্ধ্যার রাতে পরিবারের সদস্যদের অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। ঘণ্টাখানেক পর সে পুকুরে ভেসে ওঠে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা বলেন, পুকুরে পড়ে পানিতে ডুবে দুই শিশু মারা যায়।

Related Articles

Back to top button