লিড নিউজসিলেট

সিলেটে প্রবাসী খুনের ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরতলীর বাদাঘাটে কুয়েত প্রবাসী কওসর আহমদ হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের চাচা আব্দুন নূর।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সিলেটের জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেন তিনি।

মামলায় প্রধান আসামি আব্দুল বারিক ও ৭ নং আসামি আব্দুল বারিকের স্ত্রী পিয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন শাহাদাত হোসেন বলেন, নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় ৭ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি ও ৭ নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

Related Articles

Back to top button