লিড নিউজ

বানিয়াচংয়ে ইয়াবাসহ ৯জন আটক

রায়হান উদ্দিন সুমন: বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,১১নং মক্রম ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আসিক মিয়ার ছোট ভাই জাহির মিয়া (৩৫) সহ নয়জনকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত তিনটায় দিকে চেয়ারম্যান আহাদ মিয়ার বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থান থেকে তাদেরকে আটক করেন।

আটককৃত অন্যরা হল-তিতখাই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র ফজল শাহ (৩৮),আনন্দপুর গ্রামের মৃত ইউছুফ উল্লাহর পুত্র রহমত উল্লা (৫০),হিয়ালা গ্রামের সুন্দর আলীর পুত্র রুবেল মিয়া (২৬),নয়া পাথারিয়ার আলাই মিয়ার পুত্র সাজিদ মিয়া (১৯),সাঙ্গর গ্রামের আজগর আলীর পুত্র রাসেল মিয়া (৩০),নয়াপাথারিয়ার আব্দুর রউফ খানের পুত্র তাহির খান (২২),নকলেরআব্দার মৃত আদম আলীর পুত্র স¤্রাজ মিয়া (৩৮) ও বড় বহুলার লাল মিয়ার পুত্র আজমান আলী (৩৬)।

পুলিশ জানায়,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে একই রাতে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত তারাসই গ্রামের শাহআলম মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত রাহাত মিয়াকে বানিয়াচং-শিবপাশা রোডের আঞ্জইন নামক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles

Back to top button