সিলেট বিভাগ
মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর স্ত্রীর ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট: গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তরলাবু ঘাটপার নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম ইব্রাহিম আলীর স্ত্রী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জসীম উদ্দীনের মাতা মোছাঃ হাওয়ারুন নেছা (৬৫) ইন্তেকাল করেছেন।শুক্রবার (২৫ ডিসেম্বর ২০২০ ইং) দুপুর ১ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি চার ছেলে ,এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানা যায়, মরহুম হাওয়ারুন নেছা শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় তাঁকে বাড়ী থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপজেলার নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে




