

সিলেটমিডিয়াডেস্ক :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির অনুমোদন পেয়েছে বিএনপি। দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৬ মার্চ) দুপুরে তিনি জানান, মঙ্গলবার (২৭ মার্চ) এ র্যালির আয়োজন করেছে বিএনপি।
র্যালিটি দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।




