লিড নিউজ

জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।  সোমবার বিকেলে পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে ২০১৭-২০১৮ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ।

বাজেটের মোট ব্যয় দেখানো হয়েছে-৩৬ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা। মোট আয় ৩৬ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় দেখানো হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ৩৪ কোটি ৫০ লাখ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা। সার্বিক বাজেট উদ্বৃত্ত ৩ লাখ ৫০ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মোঃ শফিকুল ইসলাম, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর সচিব মোবারক হোসেন, পৌর প্রকৌশলী সতীষ গোস্বামী, কাউন্সিলর গিয়াস উদ্দিন, দিলোয়ার হোসেন, মামুন হোসেন, দ্বিপক গোপসহ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Related Articles

Back to top button