

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নয় (৯) ধরনের নিয়ম মেনে চলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় সাংবাদিকদের বলা হয়েছে,
-
প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনো ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।
-
এক সঙ্গে ৫ জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবে না।
-
১০ মিনিটের বেশি কেন্দ্রে অবস্থান করতে পারবে না।
-
ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তাসহ কারো সঙ্গে আলাপ করতে পারবে না।
-
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না।
-
কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকতে হবে।
-
প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকতে হবে।
-
সংবিধান, নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
-
সাংবাদিককে পরিচয়পত্রের উল্টো পিঠের সকল নির্দেশনা মেনে চলতে হবে।




