রাজনীতিলিড নিউজসারাদেশসিলেট

বোবা হয়ে থাকিনি, কথা বলেছি: মিসবাহ

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, জাতীয় সংসদে যতবার কথা বলার সুযোগ পেয়েছি আমি সুনামগঞ্জের মানুষের অধিকার, উন্নয়ন নিয়ে কথা বলেছি। জাতীয় সংসদে আমি বোবা হয়ে বসে থাকিনি বলে জানান তিনি।

বুধবার বিকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নে ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মীরের চর ৪তলা ভবন নির্মাণ অনুমোদন হওয়ায় মাদ্রাসার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান মিসবাহ আরও বলেন, আমার রাজনীতির পূর্বশর্ত হচ্ছে উন্নয়ন, আমি সব সময়ই উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি কখনো হানাহানির রাজনীতিতে বিশ্বাস করি না। প্রত্যেকটি এলাকায় আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে অনেক উন্নয়ন হয়েছে, আমার সময়ে সর্বোচ্চ পরিমাণ সড়ক নির্মাণ হয়েছে এবং যত স্কুল, মাদ্রাসা, একাডেমিক ভবন নির্মাণ হয়েছে যা অতীতে কেউ করেনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পরে দেখি হালুয়ারঘাট থেকে মটর সাইকেল, বা যে কোন যানবাহন দিয়ে মানুষ মঙ্গলকাটাসহ নানা এলাকায় যেতে চাইলে রাস্তা বেহালভাবে ভাঙ্গা থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হত । আমি মানুষের সুবির্ধাথে এই হালুয়ার ঘাটের রাস্তা বড় করে তৈরি করে দিয়েছি, এখন এই এলাকার মানুষ শান্তিতে শহরে আসা যাওয়া করতে পারে।

ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মীরেরচর পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মনির উদ্দিন মনির, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার পিন্সিপাল মাও. জসিম উদ্দিন মাসুক, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মীরেরচর পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাড.শাহ আলম চৌধুরী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তাবায়নে আলিয়া মাদ্রাসার পিছনে খালের উপর ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

ফজলুর রহমান মিসবাহ নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি, আমি সাহেব নয়, সেবক হিসেবে আপনাদের কাছে এসেছি, আপনারা আগামী নির্বাচনে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবার আপনাদের সেবা করার সুযোগ দিবেন ।

Related Articles

Back to top button