লিড নিউজসিলেট

এসএমপিতে তিন থানার ওসি পদে রদবদল

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসএমপি কমিশনারের এক অফিস আদেশে তাদের রদবদল করা হয়।

এর মধ্যে কোতোয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেনকে বিমানবন্দর থানায়, বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেনকে কোতোয়ালী থানায় এবং মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেনকে এসএমপি ডিবিতে বদলী করা হয়েছে। এছাড়া ডিবির পরিদর্শক আব্দুল কাইয়ুমকে মোগলাবাজার থানার ওসি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। রুটিন বদলির অংশ হিসেবে তিন থানার ওসি পদের রদবদল করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button