সিলেট বিভাগ
সিলেটে জালনোটসহ আটক ২

স্টাফ রিপোর্ট:
সিলেটে জাল নোটসহ দুই জালিয়াতকে আটক করেছে র্যাব-৯। তারা হলেন কানাইঘাটের মহেশপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আফতাব উদ্দিন (৫৫) ও নিজচাওড়া দক্ষিণ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল জলিল (৩৬)।
মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনা থেকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ১০ বান্ডেল মানি রিসিপ্ট জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের কারে দুজনকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।




