

কে.এম.সুহেল আহমদ : কাতার থেকেঃ কাতারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১১ নভেম্বর( রবিবার) রাত ১০ ঘটিকার সময় রাজধানী দোহার আল-আসমাক ‘নিউ জামান রেষ্টুরেন্টে’ ঝমঁকালো আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। মৌলভীবাজার আওয়ামী যুবপরিবার কাতার’র সভাপতি মোঃ শুয়াইব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার’র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা কামরুল বখ্ত, বাংলাদেশ সনাতন কল্যাণ সোসাইটি কাতার শাখার আহ্বায়ক যুবলীগ নেতা বাবু দীপক মল্লিক ও সদস্য সচিব উজ্জ্বল চৌধুরী, ছাত্রলীগ নেতা কাউছার আহমদ ও সাব্বির আহমদ প্রমূখ। মনোমুগ্ধকর পরিবেশে বিশাল কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করা হয়। নৈশভোজ পরিবেশণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক সমর্থিত প্রার্থীর হাতকে শক্তিশালী করে বিজয় নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।




