লিড নিউজ

গোলাপগঞ্জে আছবার হত্যা মামলায় আটক ১

সিলেটমিডিয়াডেস্ক: গোলাপগঞ্জে আছবার হত্যা মামলায় ১ জনকে আটক করা হয়েছে।

আটক আলমাস (৩৫) শরীফগঞ্জ ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের আইন উদ্দিনের পুত্র ।

মঙ্গলবার রাকুয়ার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুরাদ উল্যাহ বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর বাজার থেকে থাকে আটক করেন। সোমবার রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতের পিতা এনাম উদ্দিন তার পুত্র হত্যার বিচার চেয়ে জড়িত আসামীদের ফাঁসির দাবী জানান

Related Articles

Back to top button