লিড নিউজ

কুলাউড়ার ৭ ইউনিয়নে ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ন্যায্যমূল্যে চাল বিক্রি। প্রতি পরিবার ১৫ টাকা দরে প্রতিদিন ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।

সূত্রে জানা গেছে, এ বছর অকাল বন্যায় তলিয়ে যায় হাকালুকি হাওরের বোরো ধান। হাওরপাড়ের এলাকাগুলোতে দেখা দেয় হাহাকার। পরে সরকারি উদ্যোগে ডিলার নিয়োগ করে হাওরপাড়ের ভুকশিমইল, কাদিপুর, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, বরমচাল, ভাটেরা ও কুলাউড়া সদর ইউনিয়নে চালু করা হয় ন্যায্যমূল্যে চাল বিক্রির দোকান।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী জানান, প্রতি ডিলারকে প্রতিদিন বিক্রির জন্য ১ টন করে চাল বরাদ্দ দেয়া হয়। প্রতিদিন ২শ’ পরিবার চাল ক্রয় করতে পারবেন। এক মাস পর্যন্ত এ চাল বিক্রি চলবে।

Related Articles

Back to top button