লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে বাস-ট্রাক সংর্ঘষে নিহত ১, আহত ১৫

অনলাইন ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে যাত্রীবাহি বাস ও পাথব বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মনির মিয়া নাটোর জেলা সদরের ছাতরুইয়া গ্রামের আব্দুল হকের ছেলে ও বাসের হেলপার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ছামী-জনি পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্যোশে ছেড়ে আসে। পথিমধ্যে হবিগঞ্জের ওলিপুরে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ১৫ জন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button