লিড নিউজ

নয়াসড়কে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক: নগরীর নয়াসড়ক এলাকায় এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তবে, কতোয়ালী থানার ওসি জানিয়েছেন পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে মারামারি হয়েছে।

তোফায়েল আহমদ (২৫) নামের ঐ ব্যবসায়ীকে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তোফায়েল সিলেট নগরীর আম্বরখানার লোহারপাড়া-২৯ বাসার নুরুল ইসলামের ছেলে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও তোফায়েল টেলিকমের স্বত্ত্বাধিকারী তোফায়েল আহমদ জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত সাড়ে আটটার দিকে তিনি বাসায় ফিরছিলেন। হঠাৎ করে নয়াসড়ক রোডে ৮-৯ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে তাকে আহত করে। পরে আহত অবস্থায় তোফায়েল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, ছিনাতইর ঘটনায় নয়, নিজেদের মধ্যে পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Related Articles

Back to top button