বৃটেনর জমিয়ত নেতা মাওলানা জমির উদ্দিন রাহঃ’র দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের কেন্দ্রীয় উপদেস্টা, মিডল্যান্ড জমিয়তের সাবেক সভাপতি, বৃটেনের শীর্ষ আলেম, ওয়ালসল শহরের শাহজালাল জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা জমির উদ্দিন সাহেবের জানাযা গতকাল ওয়ালসাল শাহজালাল জামে মসজিদে অনুস্টিত হয়।জানাযার ইমামতি করেন মরুহুমের সাহেবজাদা মাওঃ নোমান আহমদ এবং দাফন শেষে মোনাজাত করেন বিশিষ্ট হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা এমাদদুল হক হবিগঞ্জী।
জানাযায় জমিয়ত উলামায়ে ইসলাম ইউরোপ,খেলাফত মজলিশের কেন্দ্রীয় ওস্থানীয় নেতৃবৃন্দ সহ বৃটেনের বিভিন্ন টাউন থেকে আলেম উলামা, রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখক মুসল্লি অংশ গ্রহণ করেন।
এদিকে এক যুক্ত বিবৃতিতে মাওঃ জমির উদ্দীন রাহঃ মৃত্যুেত গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলমায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার সভাপতি আল্লামা শায়খ এখলাছুর রহমান সহ সভাপতি মাওঃ আংরব ফয়েজী, মাওঃ কারী আং হাফিজ শায়বাগী,মাওঃ জয়নুল আবেদীন,মাওঃ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ সৈয়দ জুবায়ের আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ আবু আসকর,সাংগঠনীক সম্পাদক ব্যারিস্টার মাওঃ হাবিবুল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ জাকারিয়া,কোষাধক্ষ হাজী নুরুল হক।
সান্ডওয়েল জমিয়তের সভাপতি হাফিজ আতাউর রহমান সহ সভাপতি মাওঃ সৈয়দ আব্দুল খালিক, মাওঃ বদরুল ইসলাম, সাধরণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল সহ সম্পাদক মাওঃ হাবিব খান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ জাকির হোসাইন,অর্থ সম্পাদক হারুন রশীদ।
ওয়ালসল জমিয়তের সভাপতি মুফতি সাবির হোসাইন, সধারণ সম্পাদক মাওঃ তুফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ কারী মুদ্দাছির আনোয়ার, জমিয়ত নেতা মাওঃ সালাহ উদ্দিন,হাফিজ আব্দুল্লাহ, আলহাজ্ব সামছু মিয়া,মাওঃ শেখ আব্দুস সামাদ, শামসুল আলম শামীম প্রমুখ।



