লিড নিউজসুনামগঞ্জ

তাহিরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. লিটন মিয়া (২০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালাঘাট গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম লালঘাট গ্রামের নুরুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে তাকে ৩ কেজি গাঁজাসহ আটক করে। এসময় তার সঙ্গে থাকা লালঘাট গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাসুদ মিয়া নামে একজন দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ গণমাধ্যমকে জানায়।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী লিটন মিয়াসহ মাসুদ মিয়াকে পলাতক আসামী দেখিয়ে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা করেছেন টেকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আবু মোছা।

Related Articles

Back to top button