প্রবাস

মনোমুগ্ধকর আয়োজনে কাতারে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা

কে.এম. সুহেল আহমদ,কাতার থেকেঃ “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ সহ দেশের বাহিরের বিভিন্ন দেশে শুরু হয়েছে চতুর্থ ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’। সেই ধারাবাহিকতায় উৎসবমূখর পরিবেশে মধ্যপ্রাচ্যের কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গন এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজে ‘বাংলাদেশ দূতাবাস, দোহা- কাতার ‘ ৪ অক্টোবর( বৃহস্পতিবার) আয়োজন করে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর। মেলায় বর্তমান সরকারের আমলে সামাজিক এবং অর্থ নৈতিক ক্ষেত্রে বিপুল সফলতা, বর্তমান সরকারের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নাধীন বড় বড় প্রকল্পসমূহ ব্যানার, ফেস্টুন এবং প্রামান্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া, বাংলাদেশ-কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কে র বিভিন্ন দিক তুলে একটি চিত্র-স্টল সাজানো হয় এবং বাংলাদেশের উন্নয়ন সংশ্লিষ্ট লিফলেট বিলি করা হয়। একই সাথে, বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ ১০০০ এর অধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন, এবং বাংলাদেশের উন্নয়নে ছাত্র-ছাত্রীদের অবদান বিষয়ে রচনা ও অংকন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়া, বর্তমান সরকারের আমলে সামাজিক এবং অর্থ নৈতিক ক্ষেত্রে বিপুল সফলতা, বর্তমান সরকারের ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা এবং বাস্তবায়নাধীন বড় বড় প্রকল্পসমূহ প্রামান্যচিত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরা হয়। জনাব কাজী মো জাবেদ ইকবাল, কাউন্সেলর এবং দূতালয় প্রধান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাসহ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৪ জন ছাত্র-ছাত্রীকে দূতাবাসের পক্ষ থেকে পুরুস্কৃত করেন । এদিকে, দেশে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে অায়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ মেলার উদ্বোধন করেন।

Related Articles

Back to top button