লিড নিউজসিলেটসিলেট বিভাগ

শীতার্তের মুখে হাসি ফোটালো র‍্যাব-৯

নিজস্ব প্রতিনিধি ।।   শীতে কাঁপছে পুরো দেশ। তুলনামূলক কিছুটা কম হলেও সিলেটেও এবার একেবারে জেঁকে বসেছে শীত। এ অবস্থায় সিলেটে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে মানবতার হাত বাড়িয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সিলেটের ক্বীন ব্রিজের নিচে র‍্যাব-৯ এর সদস্যরা প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এসময় অসহায়দের মাঝে ২০০ কম্বল ও ৬০০ বিভিন্ন ধরণের শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- র‍্যাব-৯ এর মেজর শওকত মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এসআই (মিডিয়া) ইউনুস খান সহ র‍্যাব-৯ এর সদস্যরা।

Related Articles

Back to top button