লিড নিউজ

জেনে নিন সিলেট নগরীতে কতটি বৈধ গরুর হাট আছে?

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীতে ১০টি হাট বৈধতার অনুমতি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।  এসব অনুমোদিত হাট ছাড়া অন্য কোথাও থেকে পশু ক্রয়-বিক্রয় না করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগরী এলাকায় যে ১০টি বৈধ পশুর হাট রয়েছে, সেগুলো হচ্ছে- কোতোয়ালী থানাধীন কাজিরবাজার পশুর হাট, বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠের পশুর হাট, দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার পশুর হাট, কামাল বাজার পশুর হাট ও নাজির বাজার পশুর হাট, মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজার পশুর হাট, জালালপুর পশুর হাট ও রাখালগঞ্জ পশুর হাট এবং শাহপরান থানাধীন পীরের বাজার পশুর হাট ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মাঠের পশুর হাট।এসব বৈধ পশুর হাটের তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।এসব বৈধ পশুর হাটের তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা। এ সব বৈধ পশুর হাটে জাল নোট সনাক্তের জন্য পুলিশের বুথে মেশিন থাকবে।

Related Articles

Back to top button