লিড নিউজ
দিরাইয়ে পথ শিশুদের মাঝে এফ বি গ্রুপের বস্ত্র বিতরণ


দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে ফেইসবুক ভিত্তিক সংগঠন দিরাই শাল্লার জনস্বার্থে এফ বি গ্রুপের উদ্যোগে পথ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা গণ মিলনায়তন হলে ১৫০ জন শিশুর মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। দিরাই শাল্লার জনস্বার্থে এফ বি গ্রুপের উপদেষ্টা, কমিউনিটি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দার ও গ্রুপের সদস্য হিল্লোল পুরকায়স্থ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট তৌহিদুজ্জামান পাভেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা তালুকদার সনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম,ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমী, ছাত্রনেতা সায়েল চৌধুরী, এফ বি গ্রুপের সদস্য মোহাম্মদ আলী, স্কাউট লিডার জয় তালুকদার প্রমুখ।



