সিলেট বিভাগ

১৫০ফুট পাহাড়ের উপর থেকে আকবরের মোবাইল ও সিম উদ্ধার

নিউজ ডেস্ক: কানাইঘাটের ডনা সীমান্ত থেকে গ্রেপ্তারকৃত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূইয়ার সীম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ টিম নিয়ে ডনা সীমান্তের ১৫০ফুট পাহাড়ের উপর থেকে সীম ও মোবাইল ফোন উদ্ধার করেন।

সিলেট জেলা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য; গত ৯ নভেম্বর সোমবার কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় আকবরকে। রিমান্ড শেষে গতকাল বুধবার (১৮ নভেম্বর) তাকে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

Related Articles

Back to top button