লিড নিউজসিলেট

নগরীর ক্বীন ব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টা:আটক ২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে অপহরণকালে ২ অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটককৃত ২ অপহরণকারী হলো দক্ষিণসুরমা থানার লালাবাজার এলাকার টেংরা গ্রামের জালাল উদ্দিনের পুত্র মাসুম আহমদ (২২) এবং বরগুনা জেলার বাবনা থানার দুসগালা গ্রামের জুমাদার বাড়ির মোস্তফা জুমাদারের পুত্র ফেরদৌস জুমাদার (২০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার আজমেরী থানার বিরাট গ্রামের আব্দুল হাসিমের পুত্র আব্দুল হক (১০) ক্বীন ব্রিজ এলাকায় ঘুরাফেরা করছিলো। এসময় একটি মিনি পিকাপ (গাড়ি নং: সিলেট ন ১১-০৬৫২) গাড়ী থামিয়ে গাড়ীর ড্রাইভার মাসুম এবং হেলপার ফেরদৌস শিশুটির সাথে কথা বলতে শুরু করলে আব্দুল হক জানায় এখনো সে উপোস। তখন অপহরণকারীরা ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে গাড়ীতে ঊঠতে বলে। গাড়ীতে উঠার সাথে সাথে তার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করে অপহরণকারীরা। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে। শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে জনতা শিশুটিকে উদ্ধার করে গাড়ীসহ ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ সকালেই মিনি পিকাপসহ ২ অপহরণকারীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button