করোনায় সিলেটে প্রাণ গেল আরো ৪ জনের


নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় প্রাণ হাড়িয়েছেন আরো ৪জন। এর মধ্যে তিনজন সিলেট জেলার এবং অপরজন মৌলভীবাজারের।
এদিকে, গতকাল এ অঞ্চলে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ২০, সুনামগঞ্জের ১০ ও মৌলভীবাজারে ২১ জন।
গতকালের ৫১ জনকে নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০১৬। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২৪৬ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ১০০১৬ জনের মধ্যে সিলেট জেলায় ৫৩১৪, সুনামগঞ্জে ১৯০৮, হবিগঞ্জে ১৪৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৩৫৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজারে ২১ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেটে ৩০৬ ও সুনাগঞ্জে ২২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ১৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬২৪৬ জন। এর মধ্যে সিলেটে ৩০২৫ সুনামগঞ্জে ১৪৭০, হবিগঞ্জে ৯৩১ ও মৌলভীবাজারে ৮২০ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭৪৯১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৮৭২ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৬১৯ জন। এর মধ্যে সিলেটে ৪০১, সুনামগঞ্জে ১১৬, হবিগঞ্জে ৪১ ও মৌলভীবাজারে ৬১ জন।
আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৪১২ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৫৫, হবিগঞ্জে ১৫৭ ও মৌলভীবাজারে ১১৭ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা কেড়ে নিয়েছে চারজনের প্রাণ। এর মধ্যে সিলেটের তিনজন ও মৌলভীবাজারের একজন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮১। এর মধ্য সিলেটে ১২৯, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।




