কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারর কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মো. এহসাম উদ্দিন সাজু (১৮) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মুসলিম মণিপুরী সম্প্রদায়ের মো. নিজাম উদ্দিনের ছেলে। । দুর্ঘটনায় আহত হয়েছেন সাজুর আরও দুই বন্ধু আহতরা হলেন- কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ছাত্র রহিম (১৯) ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ছাত্র আসাদুজ্জান (১৭) ।
সোমবার সকাল ১০ টায় আদমপুর ইউনিয়নের আদমপুর-কমলগঞ্জ সদর সড়কের ঘোড়ামারা নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেল চালক সাজুসহ দুই বন্ধু গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কলেজ ছাত্র এহসাম উদ্দিন সাজুকে মৃত ঘোষনা করে।
মোটরসাইকেলের অপর দুই আরোহীকে প্রথমে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট এম, এ, জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত সাজু সে ঈদের ছুটিতে গ্রামের বাড়ী এসেছিলো। সোমবার গ্রামের বন্ধুদেরকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়।বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান ।




