লিড নিউজ

কেনো হৃদয় ভাঙল প্রীতির (ভিডিও)

নিউজ ডেস্ক: ইতোমধ্যে শেষ হয়েছে আইপিএল-সিজন ১১ এর নিলাম। আইপিএলে এবার পুরোদমে দল সাজিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। সাফল্য পেতে নিলামের টেবিলে মরিয়া ছিলেন প্রীতি জিন্তারা। তাই রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, হরভজন সিংহদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে কিংস ব্রিগেড।

মনের মতো দল গড়লেও এখনও আফসোস করছেন প্রীতি জিন্তা। নিলামের পরেই কিংস ইলেভেন পঞ্জাবের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়।

সেখানেই প্রীতি জিন্তাকে বলতে শোনা গেছে, ‘‘নিলামের পরে যে বিষয়ে আমার খারাপ লেগেছে তা হল স্যান্ডিকে (সন্দীপ শর্মা) ধরে রাখতে না পারা। ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ভীষণ দুঃখজনক ছিল। তবে এটাই দেখে ভাল লাগছে যে নিলামে ওর জন্য রীতিমতো যুদ্ধই বেধে গিয়েছিল।’

এখানেই না থেমে সুন্দরী প্রীতি আরও বলেছেন, ‘‘এটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রমী, যাঁর সঙ্গে কাজ করাটাই মজার, সে পুরস্কৃত হবেই। আমরা ওকে হারালেও দিনের শেষে ও কিন্তু বিজয়ী। স্যান্ডি তোমাকে অভিনন্দন, তোমাকে আমি মিস করব।’’ সন্দীপ শর্মাকে নিলামের টেবিলে ৩ কোটি টাকা দিয়ে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

শুধুমাত্র প্রীতি জিন্তাই নন, ‘বন্ধু’ হরভজনকে ধরে রাখতে না পেরে একইভাবে হতাশ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানীও।

 

Related Articles

Back to top button