লিড নিউজসিলেট

ব্যবসায়ী দেলোয়ারের বিরুদ্ধে মামলা : সিলেটে কানাডা পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাত

ডেস্ক রিপোর্ট :  সিলেটে মাহিন ট্রাভেলস এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিলেট নগরীর জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ৫ম তলার মাহিন ট্রাভেলস এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন খান কানাডায় পাঠানোর কথা বলে ২০১৭ সালের ১০ নভেম্বর সুবিদবাজারের সাব্বির আহমদ চৌধুরীর কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা নেন।

পরবর্তীতে বার বার তারিখ করেও সাব্বির আহমদ চৌধুরীকে কানাডায় পাঠাননি ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিচয় দানকারী দেলোয়ার হোসেন খান। সাব্বির আহমদ চৌধুরী পরে টাকা ফেরত চাইলে দেলোয়ার গত ১৭ এপ্রিল ১৮ লাখ টাকার একটি চেক প্রদান করেন, সিটি ব্যাংকের সিলেট ব্রাঞ্চর যার চেক নং সিভি/সিডি ৭২০৩৩৩৭।

দেলোয়ার হোসেন খানের একাউন্টে টাকা না থাকায় চেকটি ২২ এপ্রিল ডিজঅনার হয়। পরে ১৩ মে টাকা ফেরত দেওয়ার জন্য সাব্বির আহমদ চৌধুরী আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান দেলোয়ার হোসেন খানের কাছে তারপরও ১ মাস অতিবাহিত হবার পরও টাকা ফেরত দেননি দেলোয়ার।

টাকা আদায় করতে না পেরে সাব্বির আহমদ চৌধুরী শেষ পর্যন্ত সিলেট অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতারক দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-সিলেট সিআর ৯৪৩/২০১৮। ১৩৮ ধারা। বর্তমানে দেলোয়ার হোসেন খান তার ব্যবসা প্রতিষ্ঠান মাহিন ট্রাভেলস এর নাম বদলে খান এডুকেশন করে ফেলছেন।

এ ব্যাপারে মামলার বাদি সাব্বির আহমদ বলেন,‘ দেলোয়ার একজন প্রতারক আদম ব্যবসায়ী। সে কানাডায় পাঠানোর কথা বলে আমার কাছ থেকে ১৮ লাখ টাকা আত্মসাত করেছে।

সূত্র:  newsaction24

Related Articles

Back to top button