সিলেটসিলেট বিভাগ

ফ্রিলান্সারস সিলেট’র উদ্যোগে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত মিট-আপ

নিউজ ডেস্ক: ডিসেম্বর ২০১৯ রোজ শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে সিলেটের ঐতিহাসিক বিদ্যাপীট এম সি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রিলান্সার সিলেট এর উদ্যোগে এক মনোমুগ্ধকর মিট আপ।

সিলেট ফ্রিল্যান্সার মিটআপ ২০১৯’ শিরোনামের সেমিনারটির আয়োজন করে সিলেটের উল্লেখযোগ্য সুলেমান আহমেদ, তোফায়েল আহমেদ, মো: আলী হোসেন, মারুফুর রহমান, মো আনোয়ার হোসেন, এ.কে পারভেজ, ইসতিয়াক আল রিগান, ছালিম, সহ আরো অনেক ফ্রিল্যান্সাররা ।এসময় তারা তাদের শুরু দিক নিয়ে যেমন আলোচনা করেছেন । তেমনি বর্তমানে কাজ করতে গিয়ে কি কি সমস্যায় পড়তে হচ্ছে সে সব বিষয় নিয়েও আলোচনা করেছে। তারা মনে করে যে পড়াশুনা শেষ করে চাকরি করবো এমন চিন্তা থেকে এখন সকলকে বেড়িয়ে আসা উচিত। সকলকে গতানুগতিক চাকরির চিন্তা থেকে বেরিয়ে এসে উদ্যোগতা হওয়ার আগ্রহী হতে বলছেন।

সবাই ফ্রিল্যান্সিং সেক্টরে একটা স্বপ্ন নিয়ে আসে। তাদের স্বপ্নটা তখনই সত্যি হবে, যখন তারা সঠিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা উৎস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করবে। আর ফ্রিল্যান্স শিখা এখন কঠিন কোন ব্যপার না একটা কম্পিউটার আর ইন্টারনেট লাইন হলেই যথেষ্ট তবে তাকে অবশ্যই একটা নির্দষ্ট বিষয় ঠিক করে সেটা নিয়েই কাজ শিখা উচিত। কারণ ফ্রিল্যান্স করে টাকা আয়ের অনেক সাইট আছে সকল সাইট নিয়ে আপনি একসাথে কাজ করতে পারবেনা এবং ভালোও করতে পারবেননা। তাই প্রাথমিক পর্যায়ে যারা কাজ করবেন বলে মনস্থির করেছেন তারা একটা সাইট ঠিক করে কাজ শিখে শুরু করার পরামর্শদেন তারা। ফ্রিল্যান্সটাকে যদি আপনি ক্যারিয়ার হিসেবে বেছে নেন তবে তার জন্য চাই অগাধ পরিশ্রম, ধৈর্য এবং আত্নবিশ্বাস।

যাদের কাছ থেকে অথবা যেখান থেকে প্রশিক্ষণ নিবেন, তাদের সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিতে হবে। কারন যেহেতু আপনি এই ফ্রিল্যান্সকে ক্যারিয়ার করবেন বলে ঠিক করেছেন,তাই সঠিক মানুষের থেকে কাজটা শিখাটা জরুরী।যে কথা না আপনাকে পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। মানুষ চেনার ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে মিশে কথা বলে কিছুটা বুঝতে পারবেন ।

এরপর গুগলে সার্চ করলে তাদের সম্পর্কে কিছু না কিছু তথ্য পাওয়া যাবে। এছাড়াও যারা দীর্ঘদিন এই সেক্টরে সফলতার সাথে কাজ করছেন তাদের পরামর্শ নিতে পারেন। আমরা অনেকেই সিদ্ধান্তটা এভাবে নেই যে, অমুক ভাই বা বোন ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট করে মাসে দুই লাখ টাকা আয় করে, আমিও শিখবো। এটা ঠিক না।

একজনের জন্য ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট সঠিক, আপনার জন্য সঠিক কিনা সেটা আগে বুঝতে হবে।

না হলে আপনার জীবনে সফলতার পরিবর্তে উল্টোটাও ঘটতে পারে। আপনার যেই কাজটি ভালো লাগে, আপনি সেই কাজটি নির্বাচন করুন। সঠিক বিষয় নির্বাচনের পর আপনাকে মেধা, শ্রম ও সময় দিয়ে ওই বিষয়ে দক্ষ হতে হবে। যদি দক্ষ হন, তবে মার্কেট প্লেসসহ সর্বত্র আপনার কাজের অভাব হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে, সবাই হাতে গোনা কয়েকটি বিষয়ের প্রতি না ঝুঁকে, পছন্দানুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারলে ব্যক্তি এবং দেশ উভয় লাভবান হবে।

সে সময় তাদের আলোচনায় এ ও বলেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি বেশ বড় মার্কেট। বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে এটা একটি ভালো ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন বিভাগীয় শহরে, এমনকি যেখানে ইন্টারনেট আছে, সেরকম উপজেলা পর্যায়েও অনেকে ব্যক্তি উদ্যোগে ফ্রিল্যান্সিং করছে। কিন্তু সেটা পুরোপুরি কাঠামোগতভাবে হচ্ছে না। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে ফ্রিল্যান্সারদেরকে আরো প্রশিক্ষণ ও যথার্থ তত্ত্বাবধায়ন করা দরকার। যাতে করে ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসসহ বিভিন্ন জায়গায় ভালোভাবে কাজ করতে পারে তারা নতুনদের সকল রকম সাহায্য সহযোগিতা করবে কাজ শিক্ষার ক্ষেত্রে। আন্তর্জাতিক মার্কেটপ্লেস সমূহে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা তাদের কাজের মাধ্যমে একটি শক্ত ও সম্মানীয় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে আগ্রহীদের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে কথা বলেন। একে অপরকে সাহায্য সহযোগিতা মাধ্যমে সকলকে নিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে তারা কাজ করে চলেছেন । পরবর্তীতে বড় পরিসরে ‌আয়োজন করার প্রতিশ্রুতি ‌করেছেন।

Related Articles

Back to top button