সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনার দাবিতে জামালগঞ্জে আলোচনা সভা


মোঃ আবুল কালাম জাকারিয়া : বাঁচলে হাওর, বাঁচবে কৃষক,বাঁচবে দেশ, সমৃদ্ধশালী হবে সোনার বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ পজেলার সাচনা বাজার সি.এন.বি রোডে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষনার দাবিতে হাজারো মানুষের ডল।উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন মোঃ কাশেম আখঞ্জি।সভাপতি বাবু আখিল চন্দ্র তালুকদার-প্রভাষক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ভাটি বাংলার কৃষক বন্ধু ইউসুফ আল-আজাদ।বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাবু সমীর কান্তি পুরকায়স্ত- বি.এসসি.বি.এড।উপস্থিত ছিলেন পঙ্কজ পাল, মোবারক আলী তালুকদার,আবুতাহের,ইকবাল আল-আজাদ,মাহমুদ আলী,আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন,আগামী ফসল রুপনের পূর্বে নদী খনন,স্লুইস গেইট নির্মাণ, হাওর গুলি জেলেদের জন্যে উন্মুক্ত, কৃষক কৃষাণী ও সাধারণ মানুষের মধ্যে সরকারী ত্রাণ সুষ্ঠু ও সম বন্টন হচ্ছে কি না সরকারী ভাবে তদন্তের দাবিতে বিশাল আজকের এসভা। এসমস্ত বিষয়ের স্থায়ী সমাধান চাই আমরা খেটে খাওয়া ভাটি অঞ্চলের কৃষকগণ।এসময় তারা বলেন অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে ত্রাণ বিতরনের অনিয়মের।সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি ত্রাণে যাতে দুর্নিতী না হয় আপনাদের সুনজর একান্তই কামনা করি।সাথে সাথে দেশের প্রধানের কাছে সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণারও দাবি জানান তারা।




