

সিলেটমিডিয়াডেস্ক:: সিলেটের খাদিমপাড়া থেকে মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মো. আলী হোসেন (৩৫)। সে খাদিমপাড়ার টিকরপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে তাকে আটক করা হয়।
মঙ্গলবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, এসএমপি’র শাহপরাণ থানাধীন খাদিমপাড়া কল্লগ্রাম এলাকায় সোমবার সকাল ১১টায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানকালে কল্লগ্রামস্থ শাহীন ষ্টোরের পিছনে মাটির রাস্তার উপর থেকে ৫০ বোতল অফিসার্স চয়েসসহ মাদক ব্যবসায়ী মো. আলী হোসেন (৩৫)কে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে এসএমপি’র শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।




