লিড নিউজ

আদিতমারী উপজেলা জাপার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক),লালমনিরহাট প্রতিনিধিঃ সম্প্রতি লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতীয় পার্টির অনুমোদন পাওয়া নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাপার নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল। কালীগঞ্জ উপজেলা ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলামের (রাজ্জাক) এর সঞ্চলনায় পরিচিতি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহঃ সভাপতি আনোয়ার হোসেন সরকার, সহঃ সভাপতি আলী আহমেদ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, প্রচার সম্পাদক শাহ্ আলম সরকার মিন্টু, দপ্তর সম্পাদক ভূপতি রঞ্জন রায়, যুবসংহতির আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুর রব, ছাত্রসমাজের আহবায়ক সাইফুল ইসলাম সরকার সহ প্রমূখ নেতৃবৃন্দ। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার কেন্দ্রীয় নেতা রোকন উদ্দিন বাবুল বলেন, জাতীয় পার্টি আজ নতুন উদ্যমে জেঁগে উঠেছে। সারা দেশের ন্যায় এখানে জাতীয় পার্টি অনেক শক্তিশালী ও সুসংগঠিত। আগামীদিনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের যে কোন আহবানে সাঁড়া দিয়ে এ এলাকার জাতীয় পার্টি ব্যাপক ভাবে অংশগ্রহণ করবে এবং পার্টির সকল কর্মসূচি যথাযথ পালন করা হবে।
উল্লেখ্য, জেলা জাপার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠুর সুপারিশক্রমে সম্প্রতি আদিতমারী উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণ্যাঙ্গ কমিটির অনুমোদন দেন জেলা সভাপতি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

Related Articles

Back to top button